না হয় ভুল কিছু করেই ফেলেছি
.
সেই একই সন্দেহের তীর
ছুঁড়ে মারো কিছুদিন পর পর
উঠে আসে গভীর অবিশ্বাস।
.
শ্রাবণ দিনে এমন হবার কথা নয়
বরং অঝর ধারায় প্লাবিত ভালোবাসায়
সিক্ত হবার প্রতিশ্রুতি ছিলো দুটি মনে।
.
এই যে সন্দেহ আর অবিশ্বাস
ধুয়ে কি যাবে এক বরষায়?
শুদ্ধ হবে কি অন্তর আত্মা?
.
না হয় ভুল কিছু করেই ফেলেছি
তার ক্ষমা কি নেই কোনো?
বিমোহিত সময়
.
সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার নাম সমঝোতা নয়।
সিদ্ধান্তহীনতায় মোড় ঘুরে গেলো
জীবনটা তো অন্যরকম হতে পারতো!
.
দেখার আকাঙ্ক্ষায় যে হৃদয় উন্মাদ ছিলো
তোমাকে দেখে সে উদাস হলো।
.
সরল একটি কথা যে অপমানের কারণ হবে
কখনো তা ভাবতে পারিনি।
বেশি তো নয়, থাকুক একটু যোগাযোগ
এই চাওয়াতে হলো কি খুব অন্যায়?
.
দিন আঁধারে আর রাত আলোতে প্রবেশ করে।
কিভাবে তা সংঘটিত হয় ভোর ও গোধূলিতে,
অবলোকন করে করে কখন যেনো
আলো-আঁধারিতে হারিয়ে যায় সময়।
ধন্যবাদ যোগাযোগ
.
ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ যোগাযোগ
ধন্যবাদ না বলা কথা জানানোর এ সুযোগ
ধন্যবাদ হে ভুল বোঝাবুঝির অবসান
ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ যোগাযোগ।
.
হয়তো বা শেষ হবে কিছু দিন পর
কিছু না বলা কথা জানিয়ে শেষ হবে সব
মৃত্যুর বহু আগে বলা হয়ে যাবে সব
প্রয়োজনীয়তা শেষে, বিচ্ছিন্ন হবে সে যোগাযোগ
ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ যোগাযোগ।
.
ধন্যবাদ তোমাকে না বলা কথারা
ধন্যবাদ তোমাকে ভুল বুঝাবুঝি অবসান
ধন্যবাদ তোমাকে, তোমাকে ধন্যবাদ গৌরী।
মৃত্যু কেড়েছে ভালোবাসা
.
তারস্বরে চিৎকার কখনো সমাধান নয়
চলার পথে অনেক কথাই বলা হয়
কিছু তার ভালো আর কিছু মন্দ
সময়মতো শুভবুদ্ধি বিপদে রক্ষা করে।
.
আবার কাছে এসে ফিরে গেলে
পাতা ঝরা দিন শেষে বিকেল বেলা
.
এতোটা সারল্য নিয়ে কাউকে আগে দেখিনি
দেখিনি কাউকে হতে এমন স্পষ্টবাদী।
এতোটা নির্ভিক হয় কী করে!
কী ভাবে অবিচল থাকে মৃত্যুর পয়গাম পেয়ে?
.
দেখলাম একটি মৃত্যু কেড়ে নিলো
কোটি কোটি মানুষের ভালোবাসা।