আজ কবি তুষার কবির-এর জন্মদিন
আজ কবি তুষার কবির-এর জন্মদিন
আজ সোমবার ২ ফেব্রুয়ারি, আজকের এ দিনে প্রথম দশকের মেধাদীপ্ত, সক্রিয় ও স্বতন্ত্র স্বরের কবি- তুষার কবির জন্মগ্রহণ করেন।

কবিতা ছাড়াও তাঁর কবিতা-বিষয়ক প্রবন্ধ, কবিতার বিশ্লেষণধর্মী আলোচনা এবং সপ্রতিভ বাকদক্ষতার কারণে তিনি হয়ে উঠেছেন এ সময়ের প্রদীপ্ত কাব্যভাষ্যকার।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে স্নাতকোত্তর এবং এমবিএ (মার্কেটিং) সম্পন্ন করেছেন। তাঁর কবিতায় শব্দঅভিধা ও চিত্রকল্পের অনন্য ব্যবহার দেখা যায়।

কাব্যগ্রন্থ সমূহঃ

‘বাগদেবী আমার দরজায়’ (২০০৬), ‘মেঘের পিয়ানো’ (২০০৭), ‘ছাপচিত্রে প্রজাপতি’ (২০০৮), ‘যোগিনীর ডেরা’ (২০০৯), ‘উড়ে যাচ্ছে প্রেমপাণ্ডুলিপি’ (২০১০), ‘কুহক বেহালা’ (২০১২), ‘রক্তকোরকের ওম’ (২০১৪), ‘কুঠুরির স্বর’ (২০১৬), ‘হাওয়াহরিৎ গান’ (২০১৭), ‘ধূলি সারগাম’ (২০১৮), ‘তাঁবুকাব্য’ (২০১৯), ‘প্রেম সংক্রমণ’ (২০২২) ।

পুরস্কার সমূহঃ

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার, দেশ পাণ্ডুলিপি পুরস্কার, দাগ সাহিত্য পুরস্কার, এসবিএসপি সাহিত্য সম্মাননা, বগুড়া লেখক চক্র পুরস্কার। তুষার কবির মূলত প্রথম দশকের একজন স্বতন্ত্র স্বরের কবি, যিনি একই সাথে জাতীয় দৈনিকে ও ছোটকাগজে নিয়মিত লিখে আসছেন।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান