জ্বলছে ও জ্বলছি - মোখলেসুর রহমান
জ্বলছে ও জ্বলছি  - মোখলেসুর রহমান

মানুষের হৃদয়ের পাতাগুলো সময়ের সাঁকোয় চলে সামনে

সাথে চলে মন বিশালতায় প্রবাহমান

 

বিপাকে পড়েছি  আছে কারণ ভেতরে ভেতরে জ্বলছি                     

 মন জ্বলছে চোখ জ্বলছে

শরীরের চামড়া জ্বলছে

এবং সয়ালে  জ্বলছে বাতাস

জ্বলছে চিরায়ত মানচিত্র, বিশ্বাসী জীবন

আগ্রাসী করপোরেট আঁতাতে জ্বালায় সয়াল

জ্বালায় ইনসাফ, জ্বালায় আমার চির সবুজ মন

 

মনের গহীনে সীমাহীন চাওয়া খাওয়ার চাষবাস

প্যাঁ মারে ইনসাফ কায়েম হয় না   

                           

সাদা লেবাসের হাতে খায় শুধু জাহান্নামের আগুন

মাশাআললাহ পদ পদবীও কর্মের প্যারাসিটামল


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান